আরবি
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ تَبَّتْ يَدَٓا اَبٖى لَهَبٍ وَتَبَّۜ ١ مَٓا اَغْنٰى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَۜ ٢ سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۚ ٣ وَامْرَاَتُهُۜ حَمَّالَةَ الْحَطَبِۚ ٤ فٖى جٖيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ ٥
অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, (2) কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। (3) সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে (4) এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, (5) তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
সূত্র
আল-কুরআন111:1-5