ধাপে ধাপে উমরাহ
  1. প্রথম পাতা
  2. দোয়া
  3. নামাজের দোয়া
  4. সূরা আয-যিলযাল

নামাজের দোয়া

সূরা আয-যিলযাল

সূরা আয-যিলযাল — নামাজের দোয়া অংশের দোয়া। নিচে এর আরবি, অর্থ ও সূত্র দেওয়া হলো।

আরবি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ ۝١ وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ ۝٢ وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ ۝٣ يَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ ۝٤ بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَاؕ ۝٥ يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ اَشْتَاتًا لِيُرَوْا اَعْمَالَهُمْۜ ۝٦ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۜ ۝٧ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ۝٨

অর্থ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, (2) যখন সে তার বোঝা বের করে দেবে। (3) এবং মানুষ বলবে, এর কি হল ? (4) সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, (5) কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। (6) সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। (7) অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে (8) এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

সূত্র

আল-কুরআন99:1-8

সূত্র ও পদ্ধতি →

এই অংশের আরও দোয়া

সর্বশেষ হালনাগাদ: · Adım Adım Umre