আরবি
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ ١ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ ٢ اَلَّـذٖٓي اَنْقَضَ ظَهْرَكَۙ ٣ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَؕ ٤ فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۙ ٥ اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۜ ٦ فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ ٧ وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ ٨
অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? (2) আমি লাঘব করেছি আপনার বোঝা, (3) যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। (4) আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। (5-6) নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (7) অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। (8) এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
সূত্র
আল-কুরআন94:1-8