ধাপে ধাপে উমরাহ
  1. প্রথম পাতা
  2. দোয়া
  3. নামাজের দোয়া
  4. সূরা আল-আলাক

নামাজের দোয়া

সূরা আল-আলাক

সূরা আল-আলাক — নামাজের দোয়া অংশের দোয়া। নিচে এর আরবি, অর্থ ও সূত্র দেওয়া হলো।

আরবি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذٖى خَلَقَۚ ۝١ خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ ۝٢ اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ ۝٣ اَلَّذٖي عَلَّمَ بِالْقَلَمِۙ ۝٤ عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ ۝٥ كَلَّٓا اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰىۙ ۝٦ اَنْ رَاٰهُ اسْتَغْنٰىؕ ۝٧ اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ ۝٨ اَرَاَيْتَ الَّذٖي يَنْهٰىۙ ۝٩ عَبْدًا اِذَا صَلّٰىۜ ۝١٠ اَرَاَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰىۙ ۝١١ اَوْ اَمَرَ بِالتَّقْوٰىؕ ۝١٢ اَرَاَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ ۝١٣ اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ ۝١٤ كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ۬ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِۙ ۝١٥ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍۚ ۝١٦ فَلْيَدْعُ نَادِيَهُۙ ۝١٧ سَنَدْعُ الزَّبَانِيَةَۙ ۝١٨ كَلَّاؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۝١٩

অর্থ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন (2) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। (3) পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, (4) যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, (5) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (6) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে, (7) এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। (8) নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। (9) আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে (10) এক বান্দাকে যখন সে নামায পড়ে? (11) আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। (12) অথবা খোদাভীতি শিক্ষা দেয়। (13) আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (14) সে কি জানে না যে, আল্লাহ দেখেন? (15) কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই- (16) মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। (17) অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক। (18) আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে (19) কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

সূত্র

আল-কুরআন96:1-19

সূত্র ও পদ্ধতি →

এই অংশের আরও দোয়া

সর্বশেষ হালনাগাদ: · Adım Adım Umre